,

ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২ জানুয়ারি) সালেহকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলের মোওয়াদ শহরে ড্রোন হামলা চালানো হয়। সেখানে হামাসের কার্যালয় ছিল। ওই হামলায় সালেহ আল-অরৌরি প্রাণ হারান।

লেবাননের টিভি চ্যানেল আল-মায়দ্বীনও জানিয়েছে সালেহ নিহত হয়েছেন। লেবাননের অপর সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, এ হামলায় সবমিলিয়ে ছয়জন নিহত হয়েছেন।

পরবর্তীতে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সালেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সালেহ আল-অরৌরি হামাসের পলিটব্যুরোর উপপ্রধান ছিলেন। এছাড়া হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সালেহ ১৯৬৬ সালে দখলকৃত পশ্চিম তীরে জন্ম নিয়েছিলেন।

ইসরায়েলি জেলে দীর্ঘ ১৫ বছর কারবরণের পর দীর্ঘসময় ধরে লেবাননে বাস করছিলেন সালেহ। দখলদার ইসরায়েলের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।

গত মাসে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ আল-অরৌরি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হবে ততক্ষণ তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবেন না।

অক্টোবরে দখলদার ইসরায়েলি বাহিনী রামাল্লায় তার বাড়ি ধ্বংস করে দেয়।

যুক্তরাষ্ট্রের সরকার ২০১৫ সালে তাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে এবং তার খোঁজ দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত