,

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে: ইসি আনিছুর

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু ১৮ কোটি মানুষ দেখছে, তা নয়, দেখছে সমগ্র বিশ্ব।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, এবার নির্বাচনে সবচেয়ে বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, তা হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। তারা যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারেন, কোনো কারণে যদি তারা ব্যর্থ হন, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তারা সেটা চাইবেন না। কারণ, এতে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।

আনিছুর রহমান বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের একটাই নির্দেশনা- অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর বাইরে আর কোথাও থেকে নির্দেশনা আসবে না।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত