,

শামীম হকের প্রার্থিতার বিরুদ্ধে আবেদনের শুনানি পিছিয়েছে

news-image

নিজস্বন প্রতিবেদক : ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সময় চেয়ে শামীম হকের করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। বাংলাদেশের পাশাপাশি শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।

এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শামীম হক। ১৮ ডিসেম্বর শুনানি শেষে তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

পরে ১৯ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন করেন শামীম হক। ওই দিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। কিন্তু এ আদেশ প্রত্যাহার চেয়ে আবার আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। গত ২১ ডিসেম্বর ওই আবেদনের শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন চেম্বার আদালত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট