,

সিরিজ জিতেই দেশে ফিরব ইনশাআল্লাহ : রিশাদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সফরকারীরা আজ (শুক্রবার) ভালো অবস্থানে ছিল। ম্যাচ ভেস্তে যাওয়ার আগে কিউইরা ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে হতাশা নিয়েই ফিরতে হয়েছে শান্ত-শরিফুলদের। তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি, তৃতীয় ম্যাচ দিয়ে সিরিজ জিতেই দেশের ফেরার আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে রিশাদ বলেন, ‘কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’

আজকের ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা দুটি ক্যাচ মিস করেছেন। এ নিয়ে রিশাদের ভাষ্য, ‘এই সিরিজে আমরা কোনো নেগেটিভ চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তীতে আর এরকম হবে না ইনশা-আল্লাহ। আমরা নিজেদের প্রসেস অনুযায়ী খেলব, বাকিটা মাঠে দেখা যাবে। মাঠে নামার আগে আমাদের এটা (নিউজিল্যান্ডের যত ভালো ক্রিকেটই খেলুক তার চেয়ে ভালো খেলে জেতার আত্মবিশ্বাস) ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব ইনশা-আল্লাহ।’

ইনজুরির কারণে ম্যাচটিতে ছিলেন না আগের ম্যাচ জেতানো ওপেনার লিটন দাস। লিটন না থাকায় চাপ ছিল কি না এমন প্রশ্নে টাইগার স্পিনারের উত্তর, ‘আগের ম্যাচে দাদা একাই জিতিয়েছেন, এদিক থেকে একটু চাপ তো ছিলই। তবে উনার জায়গায় যে আসছে, তারও এরকম সামর্থ্য আছে। দর্শকও তুলনামূলক বেশি ছিল আজ, কিন্তু বৃষ্টির কারণে তারা হতাশ হয়ে ফিরেছে। তবে আমরা ঠিক আছি।’

এর আগে প্রথম ম্যাচে টাইগার বোলারদের দারুণ নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে কিউইরা ১৩৫ রানের লক্ষ্য দিয়ে ৫ উইকেটে হেরেছিল। যা তাদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। আজ সেটি সিরিজ জয়ে পরিণত করার সুযোগ ছিল শান্তদের সামনে। শেষ সুযোগ কাজে লাগাতে বছরের শেষদিন (৩১ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট