,

পোশাকশিল্পে ধমর্ঘট স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পোশাকশিল্পে আগামী ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট স্থগিত করেছে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ ও মজুরি আন্দোলনে শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচারসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।

আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এসএসপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এসএসপির নির্বাহী সমন্বয়ক আবদুর রহমান, সমন্বয়ক হারুন অর রশিদ, মোশাররফ হোসেন, বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে এ এ এম ফয়েজ হোসেন বলেন, দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে অনিবার্য কারণে ১ জানুয়ারি থেকে ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। ধর্মঘটের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি, ধর্মঘট শুরুর আগেই সরকার ও মালিকদের শুভবুদ্ধির উদয় হবে। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।

সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) তথ্যানুযায়ী, জাতীয় প্রেসক্লাবের সামনে ১ ডিসেম্বর শ্রমিক সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করে তারা। সেগুলো হচ্ছে—মজুরি আন্দোলনে শ্রমিক নিহতের ঘটনার বিচার, নিহতদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত মজুরি বাতিল করে তা ২৫ হাজার টাকায় নির্ধারণ, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, ইপিজেডসহ সর্বত্র ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া ইত্যাদি।

সংবাদ সম্মেলনে এ এ এম ফয়েজ হোসেন জানান, এক মাস হয়ে গেলেও এ বিষয়ে সরকার কোনো সাড়া দেয়নি।

এসএসপির শ্রমিক ধর্মঘটের কর্মসূচির বিষয়টি গত শনিবার (২৩ ডিসেম্বর) নতুন করে আলোচনায় আসে। সেদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসএসপির উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ এ এম ফয়েজ হোসেন বলেন, শ্রমিকদের দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে পোশাকশিল্পে শ্রমিক ধর্মঘট পালন করবেন তারা। ওই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এদিকে ধমর্ঘট কর্মসূচি স্থগিতের কারণ জানতে চাইলে এ এ এম ফয়েজ হোসেন বলেন, ‘বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। তাই ধর্মঘট স্থগিত করতে বাধ্য হয়েছি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান