,

বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন নিরপেক্ষ হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সাংবিধানিক রীতি মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেকের অধিকার আছে তাতে অংশ নেওয়ার। কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তিনি তার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করলেন। নিরপেক্ষতার ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবে না। তবে তাদের আহ্বান জানানো উচিত। বিএনপিকে আহ্বান জানানোও হয়েছে। তারা না এলে তো কিছু করার নেই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

সরকার দাবি-দাওয়া না মানায় বিএনপি নির্বাচনে আসছে না। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকার চেষ্টা করেছে অংশগ্রহণ নিশ্চিত করার। তারা যদি না আসে, তাহলে সরকারের কিছু করার নেই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া এবং ভোট প্রদানে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন।

এর আগে, বেলা ১১টায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সিইসি ও কমিশনের অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিষয় তুলে ধরে মানবাধিকার কমিশন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান