,

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ হাথুরুসিংহের

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল গত বছর। চলতি সিরিজে ওয়ানডেও জেতা হয়ে গেছে টাইগারদের। কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এবার সফরকারীদের লক্ষ্য টি-টোয়েন্টিতে জেতা। তবে দলটির কোচ চন্ডিকা হাথুরুসিংহের চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো ধারাবাহিক দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোন ম্যাচেও জয় আসেনি। কাজটা কঠিন কিনা সেই প্রশ্নের উত্তরে টাইগার কোচ জানিয়েছেন, ‘কতটা কঠিন জিজ্ঞেস করলে বলব, আমরা এখনও নিউজিল্যান্ডে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসাথে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’

হাথুরু বলেছেন, ‘আমরা এখন থেকেই আমাদের পরিকল্পনাটা শুরু করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সঙ্গে বিপিএলও আছে’।

এদিকে কিউই সিরিজ থেকে পরীক্ষার ধাপ শুরু হবে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘ছেলেদের জন্য এটা পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে তাদের বেশিরভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। নির্বাচনটাও এভাবে হয়েছে আর নির্বাচকরাও ঠিক এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো হচ্ছে ছেলেদের কাজ।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান