,

শ্যালিকার বিয়েতে গিয়ে বিড়ম্বনায় মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বড় দিনের ছুটিটা নিজ শহর রোজারিওতেই কাটাতে পছন্দ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এবারের উৎসবটা আরও বেড়েছে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ছোটবোনের বিয়ের আয়োজনের কারণে।

সম্প্রতি রোজারিওর একটি গির্জায় মেসির শ্যালিকা কার্লা রোকুজ্জোর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সাক্ষী হতে তিন সন্তানকে নিয়ে উপস্থিত ছিলেন মেসি ও রোকুজ্জো পরিবার। সেখানেই ঘটে বিপত্তি।

আর্জেন্টাইন সুপারস্টারকে একনজর দেখতে ভক্তদের ভিড় এত বেশি ছিল যে, শেষপর্যন্ত মূল অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি মেসির। গোপনীয়তা রক্ষা করে ঘনিষ্ঠদের সঙ্গেই কেবল আনুষ্ঠানিকতা সেরেছেন ইন্টার মায়ামি তারকা। এদিন আর্জেন্টিনার জনপ্রিয় রক ব্যান্ড দল ‘লস টোটোরা’র সদস্যদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মেসিকে।

আর্জেন্টিনার জনপ্রিয় রক ব্যান্ড লস টোটোরার সদস্যদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মেসিকে।

বাইশের শেষে বিশ্বজয়ের পর ২০২৩ সালটাও মন্দ যায়নি মেসির। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে গিয়েই পেয়েছেন শিরোপার দেখা। এ ছাড়া মর্যাদার ব্যালন ডি’অরও জিতেছেন। যদিও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে লিওকে। তার এই অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ইন্টার মায়ামিকেও।

শেষের দিকে সম্ভাবনা জাগিয়েও এমএলএস প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দলটি। তাতে অবশ্য মেসির জন্য শাপে বরই হয়েছে। নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দিতে পেরেছেন এই আর্জেন্টাইন। বড়দিনের আগে নিজের শহর রোজারিওতেই বিশ্রামে আছেন মেসি। এরই মধ্যেই নিজের শ্যালিকার বিয়েতে অংশ নিলেন।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী