,

বুবলীকে নিয়ে আসাম যাচ্ছেন নিরব, ইধিকাকে নিয়ে শাকিব

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকা জুটি।

বিষয়টি নিশ্চিত করেছেন নিরব নিজেই। তিনি বলেন, ‘প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।’

শুধু নিরব-বুবলীই নয়, আসামে ভক্তদের দেখা দিবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার এই দুই তারকাও সেখানকার দুইটি শো’তে অংশ নেবেন।

জানা গেছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব খান। আসামবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। যেখানে শাকিব বলেছেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।’

ঢালিউড সুপারস্টারের ভিডিওবার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতোমধ্যেই ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান