,

‘কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ’

news-image

বিনোদন ডেস্ক : এক বছরের ব্যবধানে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজেকে দারুণভাবে বদলে ফেলেছেন অভিনেত্রী রুনা খান। প্রতিনিয়ত ভক্তদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। কখনো সাহসী পোশাকেও উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী।

রুনা মনে করেন, পোশাক পরার বিষয়টি একান্তই ব্যক্তিগত। সম্প্রতি নিজের ফেসবুকে ১০ বছর আগের ও বর্তমানের দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে প্রায় একই পোশাকে দেখা মিলেছে তার।

দুইটি ছবিতেই সমুদ্রতীরে বসে ছিলেন রুনা। ক্যাপশনে লিখেছেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ এ। আমার বয়স তখন ৩৯, ওজন ৬৫ কেজি।

রুনা জানালেন, ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গেলে এমন পোশাকই পরবেন তিনি। অভিনেত্রীর ভাষায়, বেঁচে থাকলে হয়তো ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরবো। কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ, বয়স ২০ না ৮০ সেটা যেমন কোন ব্যাপার না। ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে , এটা আমার পছন্দ।

এরপর এই অভিনেত্রী লিখেছেন, আমি একজন পরিণত বয়সের মানুষ, আমার জীবন অবশ্যই আমার পছন্দ মতো যাপন করার অধিকার রাখি। শুধু পৃথিবীর কোন প্রাণের ক্ষতি না করে। দুটো ছবিতে সময়..জায়গা..বয়স..ওজন..অনেক কিছুর পার্থক্য। তবে এক টা বিষয় একই আছে, আমার পোশাক, বিশ্বাস,আর হাসি।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট