,

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় হাতেনাতে ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

আটককৃতরা হলেন জয়নাল, হাবিবুর ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেললাইনে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পাই ৩ তরুণ হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট