রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আরো তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিলি করা হবে।

এ ছাড়া, গত ৩ দিনের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান রিজভী।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এই ২৪ ঘণ্টায় পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় সারা দেশে ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের