,

প্রচারণার মাঝেই ক্রিকেট খেললেন সাকিব

news-image

মাগুরা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সেই নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। তাই নৌকার প্রচারণায় ভোর থেকে রাত অবধি ছুটে চলেছেন সাকিব। এমন প্রচারণার ফাঁকেও নিজের পরিচিতির জায়গা ক্রিকেট খেললেন তিনি।

আজ শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার সাবেক ও বর্তমান জেলা ক্রিকেটারদের উদ্যোগে ‘মাগুরার ক্রিকেট লিজেন্ডদের মিলনমেলায়’ সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয় সাকিবকে। পরে তিনি জেলার নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমানক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায় অংশ নেন। ব্যাট ও বল হাতে নিয়ে সাধারণ মানুষকে মুগ্ধ করেন তিনি। সেখান থেকে বিদায় নিয়ে তিনি আবার গণসংযোগে বেরিয়ে পড়েন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরায় সাকিবের প্রথম ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি, অভিনেতা সাব্বির আহমেদ, ক্রিকেটার মুনসুর, শোভাশীষ হালদার গোরা, আরিফ হোসেনসহ মাগুরা জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

সরেজমিনে দেখা যায়, নির্বাচন উপলক্ষে সাকিব নিজের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট ও দোয়া চাইছেন। আজ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত জেলার নুতন বাজার, সাহাপাড়া, দোয়ারপাড়, মিশনী পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন তিনি।

প্রচারণায় যাওয়া সাকিবকে পেয়ে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় লোকজন। এমনকি রাস্তার পাশে নাস্তা নিয়েও দাঁড়িয়ে থাকেন অনেকে। সাকিব নিজে লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তার জন্য দোয়া প্রার্থনা করেন। প্রচারণায় সাকিবকে কাছে পেয়ে সেলফি তোলায়ও ব্যস্ত ছিলেন অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট