রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর ও আদিল রশিদ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ব্যর্থতার পর সব ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। আসরটিতে ব্যক্তিগতভাবেও ব্যাটিংয়ে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে এরপর আর ওয়ানডে খেলা হয়নি বাবরের। তা সত্ত্বেও শুভমান গিলকে হটিয়ে ফের ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ২৯ বছর বয়সী পাকিস্তানি তারকা। ভারতীয় ব্যাটসম্যানও দলের চলমান ওয়ানডেতে আছেন বিশ্রামে, ফলে রেটিং পয়েন্টের ব্যবধানে বাবর তাকে পেছনে ফেলেছেন।

৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। আর ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন গিল। এরপর ওয়ানডে ব্যাটিংয়ে শীর্ষ দশের ভেতর আর কোনো পরিবর্তন হয়নি। তিন থেকে পাঁচের ভেতর যথাক্রমে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি, রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

ওয়ানডেতে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৩৬০ রানের বড় ব্যবধানে হেরেছে। যেখানে ব্যাট হাতে অনুজ্জ্বল (দুই ইনিংস মিলে ৩৫ রান) বাবর টেস্ট ব্যাটিংয়ের তালিকায় চার থেকে পাঁচে নেমে গেছেন। তার রেটিং পয়েন্ট ৮০১। এখনও সাদা পোশাকের শীর্ষ ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন (৮৬৪ রেটিং)। রেটিং পয়েন্ট ৮০৮ নিয়ে অজি ওপেনার উসমান খাজা চার থেকে তিন নম্বরে উঠে এসেছেন। তার আগে দুই-তিনে আছেন যথাক্রমে জো রুট ও স্টিভ স্মিথ।

অন্যদিকে টি–টোয়েন্টির ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারের পরেই আছেন মোহাম্মদ রিজওয়ান ও প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। অন্যদের পজিশনে উঠা–নামা হলেও সীমিত ওভারের সংস্করণের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের মতো টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নিজ নিজ জায়গা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

বোলিং র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে রদবদল হয়েছে। কিছুদিন আগেই ফরম্যাটটিতে ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণয় বোলারদের শীর্ষে উঠেছিলেন। সেটি টিকলো মাত্র কিছুদিন, তাকে টপকে শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। গ্রায়েম সোয়ানের তিনি দ্বিতীয় কোনো ইংলিশ বোলার, যিনি টি-টোয়েন্টি বোলিংয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছেন। মূলত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংলিশদের চলমান টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ফল পেয়েছেন রশিদ। এরপর র‌্যাঙ্কিংয়ের দুই ও তিনে আছেন আফগান তারকা রশিদ খান ও বিষ্ণয়।

এছাড়া ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। এরপর আছেন জশ হ্যাজলউড ও মোহাম্মদ সিরাজ। র‌্যাঙ্কিংয়ে জাসপ্রিত বুমরাহকে পাঁচে নামিয়ে দিয়ে চারে উঠে গেলেন অ্যাডাম জাম্পা। টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়েও শীর্ষ দুইয়ে থাকা রবীচন্দ্রন অশ্বিন ও কাগিসো রাবাদার অবস্থান পরিবর্তন হয়নি। তবে প্যাট কামিন্স একধাপ এগিয়ে তিনে এবং রবীন্দ্র জাদেজা একধাপ পিছিয়ে চারে নেমে গেছেন। তিন ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন নাথান লায়ন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের