,

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে মনিটরিং কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ যথাযথভাবে হচ্ছে কি না, সেটি দেখতে চার সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

এতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ যাতে যথাযথভাবে অনুষ্ঠিত হয়, তা মনিটর করা প্রয়োজন। বিশেষ করে যাদেরকে ট্রেইনার হিসেবে আমন্ত্রণ জানানো হবে তাদের উপস্থিতি ও প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এজন্য সকল জেলার প্রশিক্ষণ মনিটরিং করা প্রয়োজন।’

‘এ লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (জাতীয়) মো. আলা উদ্দিন আল্ মামুনকে সিলেট ও চট্টগ্রাম, উপ-পরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বরিশাল ও খুলনা, উপ-পরিচালক (চলতি দায়িত্ব- প্রশিক্ষণ-১) আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, উপ-পরিচালক (চলতি দায়িত্ব- প্রশিক্ষণ-২) আয়েশা আক্তারকে রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।’

কমিটির সদস্যদের দায়িত্বের বিষয়ে অফিস আদেশে বলা হয়, ‘প্রতিদিন যেসব উপজেলায় প্রশিক্ষণ হবে; সেখানে আমন্ত্রিত প্রশিক্ষণার্থী কতজন এবং উপস্থিতি কতজন, প্রশিক্ষক হিসেবে কতজনকে আমন্ত্রণ জানানো হয়েছে, কতজন উপস্থিত ছিল এবং কতজন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেছেন, মোট কতটি কক্ষে প্রশিক্ষণ হয়েছে, প্রশিক্ষণ সামগ্রী বিতরণ হয়েছে কি না, টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত কতজন প্রশিক্ষক ছিল— এসব তথ্য প্রতিদিন সার্ভারের মাধ্যমে সংগ্রহ করবেন। কোনো অসংগতি দেখা দিলে প্রতিবেদনসহ রিপোর্ট দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট