,

৫ বছর আগের মামলায় সোহেল-নীরবসহ বিএনপির ১৯ নেতাকর্মীর কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ১৯ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন— যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, মশিউর রহমান বিপ্লব, মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম প্রমুখ। এ ছাড়া মামলা চলাকালীন শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিকেলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় অস্ত্রসজ্জিত হয়ে মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটান বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক আরশাদ হোসেন বাদী হয়ে ওই দিনই মামলাটি দায়ের করেছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট