,

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে নিহত ১

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে নির্বাচনী কম্পের নিয়ন্ত্রণ কেন্দ্র করে বিরোধে ছোট ভাইয়ের হাতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ওই এলাকার নূর হোসেনের ছেলে। নিহতের নাকের বাম পাশে কাটা জখম ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কোনাপাড়া হোতারবাড়ি মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের পক্ষের একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। কয়েকজন এলাকাবাসী মিলে ক্যাম্পটি স্থাপন করে। রফিকের ছোট ভাই ফারুক হোসেন ও অপর ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে।

মঙ্গলবার সন্ধ্যার পর রফিকুল ওই ক্যাম্পে যান। এ সময় তাকে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে বলে ফারুক। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বফিকুলকে কিলঘুষি মারা শুরু করে ফারুক। এ সময় মাটিতে লুটিয়ে পড়ে রফিকুল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রিক্তা আক্তার বলেন, চাচাদের সঙ্গে আমার বাবার জমি নিয়ে বিরোধ ছিল। এর আগেও চাচা ফারুক আমার বাবাকে মারধর করেছে। মঙ্গলবার রাতে নির্বাচনী ক্যাম্পে গেলে কোনো কারণ ছাড়াই আমার বাবাকে হত্যা করে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, একই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের দখল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হত্যার ঘটনাটি ঘটে। জমি নিয়েও তাদের আগে থেকে বিরোধ ছিল। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। সবাই পলাতক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট