,

বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বিদেশিরা। সরকারও এ ব্যাপারে বদ্ধ পরিকর। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না? প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ ব্যাপারে বলেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

মঙ্গলবার সকালে তার নির্বাচনী এলাকা দোহারে (ঢাকা-১) নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে তখন আমি অনেক বিদেশিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি৷। তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, তবে শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ, বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।

সালমান এফ রহমান দাবি করেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিলো বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে। অস্বীকারের সুযোগ নেই আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে।

তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরণের ধ্বংসাত্বক জ্বালাও পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী। সেই সঙ্গে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট