,

দেশে এলো আরও ১৬৩ টন পেঁয়াজ

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রাকে ১৩৬ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করেছে স্থলবন্দরে।

এরআগে গত দুদিনে ৩৬০ টন পেঁয়াজ এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। তবে এরআগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। গতকাল ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরও ১৬৩ টন পেঁয়াজ এসেছে।

এরআগে ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান