,

প্রবাসীদের উচ্ছ্বাসে ভাসালেন শিবলি-রাব্বিরা

news-image

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক দলের খেলা হলেও গ্যালারিতে ছিলেন অনেক প্রবাসী ভক্ত। বিনামূল্য মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পেয়েছিলেন তারা।

তবে সময়টা নষ্ট হয়নি প্রবাসী দর্শকদের। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি দেখেছেন তারা। দেখেছেন মাহফুজুর রহমান রাব্বির দলের ১৯৫ রানের বিশাল জয় এবং শিরোপ উৎসব। তারাও মন খুলে তরুণদের শিরোপা উদযাপন করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের যুবারা ফাইনালে ওঠায় ম্যাচটি বিনা মূল্যে দেখা যাবে এই ঘোষণা আসে। রোববার সকাল থেকেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভিড় করেন আমিরাত প্রবাসীরা। দর্শকদের বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে মুখরিত হয় গ্যালারি। দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের উচ্ছ্বাস ছিল বাধ ভাঙা।

দুবাই বাংলাদেশ কনস্যুলাটে চলছে তিনদিনের বিজয় উৎসব ও বইমেলা। মেলার দ্বিতীয় দিন শনিবার টাইগার যুবাদের উৎসাহ দিতে গ্যালারিতে আসার অনুরোধ জানানো হয় বিজয় মঞ্চ থেকে। বিনামূল্য খেলা দেখার সুযোগ হাতছাড়া করেননি প্রবাসীরা। পুরস্কার হিসেবে সাক্ষী হন যুবদের প্রথম এশিয়া বিজয়ের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট