,

৫০ ওভারের ম্যাচ ১৭ ওভারে জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে ভারত। বল হাতে অর্শদ্বীপ সিং ও আবেশ খান স্বাগতিক প্রোটিয়াদের ধসিয়ে দেন। ব্যাট হাতে সাই সুদর্শন ও শ্রেয়াস আয়ার ফিফটি করে ১৭ ওভারের মধ্যে দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন।

রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নতুন-পুরনোর মিশেল বিশ্বকাপ পরবর্তী যাত্রা শুরু করা দক্ষিণ আফ্রিকা। তবে ওই দল ব্যাট হাতে কিছুই দেখাতে পারেননি। ২৭.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে একেবারেই নতুন চেহারার ভারত ২৩ রানে প্রথম উইকেট হারায়। ফিরে যান ঋতুরাজ গাইকোয়াড় (৫)। পরের পথটা পাড়ি দিতে সাই সুদর্শন ও শ্রেয়ার আয়ারের অসুবিধা হয়নি। তবে তিনে নামা আয়ার ৪৫ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে আউট হন। সুদর্শন ৪৩ বলে নয়টি চারের শটে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপনার টনি ডি জর্জি ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে আন্দালি ফেলুকাও করেন ৩৩ রান। দলটির আর কোন ব্যাটার ২০ রানের ঘরে ঢুকতে পারেননি। ওপেনার রেজা হেনড্রিকস (০), তিনে নামা রেসি ফন ডার ডুসেন (০) ব্যর্থ হন। মিডল অর্ডারে এইডেন মার্করাম (১২), হেনরিক ক্লাসেন (৬) ও ডেভিড মিলার (২) রান পাননি।

ভারতের হয়ে চতুর্থ ওয়ানডে খেলতে নামা বাঁ-হাতি পেসার অর্শদ্বীপ সিং ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারের স্বাদ পান। আবেশ খান ৮ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ৬ ওয়ানডের ক্যারিয়ারের সেরা বোলিং করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান