রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা যাওয়ায় নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ। শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির মন্ত্রী পরিষদ তাকে আমির হিসেবে মনোনীত করে।

নতুন আমির হতে যাওয়া শেখ মিশালের বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল।

এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

শেখ মিশাল ১৯৬৭ থেকে ১৯৮০ পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ন্যাশনাল গার্ডের ডেপুটি চিফ হিসেবেও কাজ করেছেন তিনি।

এর আগে শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মারা গেছেন। তার মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এক জরুরি বৈঠকে নতুন আমির নির্বাচন করেছে কুয়েতের মন্ত্রিসভা।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের