,

ঐতিহাসিক জয় পেল বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। পরাধীনতার শিকল ছিড়ে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের থেকে বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশের দামাল ছেলেরা। ঘড়ির কাটায় এ দেশে এখন ১৭ ডিসেম্বরের প্রথম প্রহর হলেও দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এখনো ঠিক ১৬ ডিসেম্বরই আছে। বিজয়ের এমন দিনেই ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা।

বাফেলো পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ১০০ বলে অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা। ব্যাট করতে নামা দলের পাঁচ ব্যাটারের রানই দুই অঙ্ক ছুঁয়েছে এদিন।

পরে বোলিংয়ে নেমে প্রোটিয়া ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মাতলেন নাহিদা-ফাহিমারা। বাংলাদেশের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয়ে গেছে মাত্র ১৩১ রানে। ১১৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

দারুণ এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম ওয়ানডে জয়। এ ছাড়া দুই দলের ওডিআই মুখোমুখিতে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল ২০১৭ সালে কক্সবাজারে।

কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে। এবার ওয়ানডেতেও শুরুটা হলো দাপুটে জয়ে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট