,

শেষের সিরিজে পার্থের রাজা ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত গত জুনেই জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। তখনও অ্যাশেজ শুরু হয়নি। লাল বলে ফর্মের সঙ্গে লড়াই করছেন তিনি। অ্যাশেজের একাদশে জায়গা অনিশ্চিত। শেষ পর্যন্ত ওই ওয়ার্নার অ্যাশেজ খেলেছেন। ভারতে বিশ্বকাপ জিতেছেন। টেস্টের শেষ সিরিজও শুরু করেছেন রাজকীয়ভাবে।

পার্থে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রথম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে রাজত্ব করেছেন ওয়ার্নার। খেলেছেন ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন চালকের আসনে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এদিন ওপেনিং জুটিতে ১২৬ রান তোলে। ওপেনার উসমান খাজা ৯৮ বলে ৪১ রান করে আউট হন। তিনে নামা মার্নাস লাবুশেন (১৬) ভালো করতে পারেননি। স্টিভ স্মিথও সেট হয়ে ফিরে যান। তার ব্যাট থেকে আসে ৩১ রান।

এরপর ট্রাভিস হেডের সঙ্গে জুটি গড়েন ওয়ার্নার। তারা ৬৬ রান যোগ করেন। হেড ফিরে যান ৫৩ বলে ৪০ রান করে। চার ব্যাটার আউট হওয়ার পরে সাজঘরের পথ ধরের ওয়ার্নার। তার ২১১ বলের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও চারটি ছক্কার শটে। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়ে পার্থের রাজা তিনিই।

ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলে প্রথম টেস্টের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। মিশেল মার্শ (১৫) ও অ্যালেক্স কেরি (১৪) দ্বিতীয় দিন শুরু করবেন। পাকিস্তানের হয়ে আমের জামাল দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, খুররম শাহজাদ ও ফাহিম আশরাফ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট