,

পিএসএলে তামিমসহ বাংলাদেশি ক্রিকেটারদের কেনেনি কেউ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল আজ (বুধবার)। নিলাম শেষে ৬টি ফ্র্যাঞ্চাইজি দল নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। তবে এবারের আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই নেয়নি কোনো দল। এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার ড্রাফটে ছিলেন। তবে সেখানে নাম থাকলেও, বিপিএল বাদে অন্য সব ফ্র্যাঞ্চাইজি আসরে সম্প্রতি না খেলার কথা জানিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন বিকেল থেকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিএসএলের নিলাম শুরু হয়। কয়েক ঘণ্টার এই নিলামে ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম ডাকা হয়। পরে পাকিস্তান ও বিদেশি মিলিয়ে মোট ৪০ জন ক্রিকেটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে দলগুলো ক্রিকেটারদের বড় একটি অংশকে রিটেশন লিস্টে ধরে রাখে।

এর আগে পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছিল। তালিকায় বাংলাদেশি খেলোয়াড় ছিলেন ২১ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন একমাত্র সাকিবই। এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)। তবে দুদিন আগে সেখান থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডার নিজের নাম প্রত্যাহার করে নেন।

এছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে নাম ছিল— তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। তাদের ভিত্তিমূল্য ধরা হয় ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।

এবারের পিএসএল আসরের ম্যাচগুলো চারটি ভেন্যু— করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। আসরের পর্দা উঠবে আগামী ১৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের দুই ফাইনালিস্ট লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। পরদিন মুলতান সুলতান ও করাচি কিংস মুখোমুখি হবে। ১৭ মার্চ আসরের ফাইনাল হবে করাচিতে।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী