,

বঙ্গভবনে মার্কিন নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : ‘রাজকুমার’ সিনেমায় ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে অভিনয় করতে ঢাকা অবস্থান করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খান তার এই বিদেশি নায়িকাকে নিয়ে একফ্রেমে ধরা দিলেন বঙ্গভবনে। রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই একফ্রেমে ধরা দেন এই দুই তারকা।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও প্রযোজক হিমেল আশরাফ। তিনি বলেন, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।ওই অনুষ্ঠানে তোলা স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন শাকিব ও কফি।

যেখানে নয়া লুকে হাজির হয়েছেন নায়ক। যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থিরচিত্রটিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি।

স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে শাকিব লেখেন, রাজকুমার আসছে। একই ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন কোর্টনি কফিও।

জানা গেছে, আগামীকাল ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ ছবির শুটিং। এটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।

বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

প্রসঙ্গত, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট