,

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৪

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মাসুম (২৫) নামে দগ্ধ আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রামনাথপুর গ্রামে। তিনি ওই ফিলিং স্টেশনে অপারেটর পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। আজ মাসুম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের বন্ধু আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণের পর মাসুমের শরীরে আগুন ধরে যায়। আমরা পানি দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করি। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসা হয়।

একই দুর্ঘটনায় এর আগে ৩ জন মারা যান। তারা হলেন খায়ের মিয়া, সালাউদ্দিন ও আমির হোসেন সুমন।

গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এদের মধ্যে আমির হোসেন সুমনের দেহের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মামুনের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়।

আট জনের মধ্যে এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান