,

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ রবিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, ‘এলাকার লোকজন আমাকে বলেছে এবারে নির্বাচনেও দাঁড়াতে। তাই দাঁড়িয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবো। আশা করি, আমাকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচিত হলে সবার জন্য কাজ করব।’

এর আগে আপিলে অংশ নিতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট