,

পাকিস্তানের কাছে উড়ে গেল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গো-হারা হেরেছে ভারত। এর আগে এশিয়া কাপেও পাত্তা পাননি বাবর আজমরা। তবে জাতীয় দল যেটি পারেনি সেটাই করে দেখিয়েছে দেশটির বয়সভিত্তিক দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে ভারতকে উড়িয়ে দিয়েছে তারা।

আজ রবিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারতের যুবারা। জবাব দিতে নেমে ৮ উইকেট ও ৩ ওভার হাতে রেখে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় পাকিস্তানের যুবারা।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। ২৮ রানের মাথায় শামিল হুসাইনকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন আরেক ওপেনার শাহজাইব খান ও তিনে নামা আজান আওয়াইস। ১৩৮ রানের মাথায় ফেরেন শাহজাইব (৬৩)।

এরপর আর পাকিস্তানের কোনো উইকেট ফেলতে পারেনি ভারতের বোলাররা। ১২৫ রানের অপরাজিত জুটি গড়ে মাঠ ছাড়েন আজান ও অধিনায়ক সাদ বেগ। ১০৫ রান করে অপরাজিত থাকেন আজান। ম্যাচসেরাও হন তিনি। আরেক পাশে ৫১ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাদ।

এর আগে প্রথমে ব্যাট করে মোহাম্মদ জিসানের তোপে পড়ে ২৫৯ রানের বেশি করতে পারেনি ভারত। হাফ সেঞ্চুরি পান আদর্শ সিং (৬২), উদয় সাহরান (৬০) ও শচীন দাস (৫৮)। এর মধ্যে বেশ মারকুটে ছিলেন শচীন। মাত্র ৪২ বলে ২ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান