,

ঢাকায় পা রাখলেন শাকিব খানের নতুন নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’ সিনেমায় সাফল্যের পর ঢালিউডের বাতাসে জোর গুঞ্জন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন ‘পরাণ’ ও ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী।

যদিও প্রিয়তমার পরে শাকিব খান ব্যস্ত ছিলেন ‘দরদ’ সিনেমার শুটিংয়ে। এটি শেষ করেই শুরু করবেন ‘রাজকুমার’-এর কাজ। এর মাঝেই শোনা গেল, রায়হান রাফীর পরিচালনায় ‘অভিনেতা’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হবেন তিনি।

যেখানে শাকিব খানের বিপরীতে কাজ করবেন কলকাতার মডেল-অভিনেত্রী শর্বরী দাস। ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। একাধিক সূত্র জানিয়েছে, ‘অভিনেতা’ সিনেমায় কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতেই বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, শাকিবের এই নতুন সিনেমা নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে ছবিটির।

যদিও সিনেমাটির বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলেননি পরিচালক রায়হান রাফী। তিনি শুধু জানিয়েছেন, ‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ১১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ঘোষণা করবে।’

এদিকে শাকিব খানের এই নতুন নায়িকার শোবিজ অঙ্গনে পথচলার শুরু ২০১২ সালে। একাধিক বিজ্ঞাপন ও টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজ ‘পার্সো’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটি পরিচালনা করেছেন প্রজুন দা। শাকিব খানের সঙ্গে ‘অভিনেতা’ সিনেমায় জুটি বাঁধলে এটাই হবে তার ঢালিউডে প্রথম কাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট