,

প্রার্থীকে ‘গেট আউট’ বলে হাইকোর্টে যেতে বললেন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে অংশগ্রহণ করতে নির্ধারিত সময়ের ৩৮ মিনিট আগেই কমিশনে আসেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। কিন্তু নির্ধারিত সময়ের আগে তার বিষয়ে শুনানি শেষ করে ফেলে ইসি। যথাসময়ে এলেও তাকে কমিশন ডিসকোয়ালিফায়েড করে বলে অভিযোগ করেন তিনি।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে এ বিষয়ে জানতে চান স্বতন্ত্র প্রার্থী বুলবুল। এ সময় তাকে উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘গেট আউট’।

রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানিতে অংশ নিয়েও ডিসকোয়ালিফায়েড হয়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বুলবুল। শুধু তাই নয়, সিইসি তাকে পুলিশ দিয়ে বের করে দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী বুলবুল বলেন, আমি শুনানির আধা ঘণ্টা আগেই এসেছি। পরে আমি ভেতরে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার হিয়ারিং হয়ে গেছে। আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। প্রথমে জেলাতে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখানেও ঠিক একই অবস্থা করা হলো। আমি তাকে (সিইসি) বিনীত অনুরোধ করার পরও বললেন হবে না।

তিনি বলেন, আমার শুনানি ১২টায় ছিল। কিন্তু সিইসি বললেন ‘নো, আপনি হাইকোর্টে যান।’ বেঁধে দেওয়া সময়ের আগে কেন তারা আমার আপিলের শুনানি করল?

সিইসি কি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছেন? এমন প্রশ্নে টাঙ্গাইল-৬ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, সিইসি আমাকে বললেন যে— আপনার শুনানি আগেই হয়ে গেছে। গেট আউট, আপনার আইনজীবী সময়ের জন্য কিছু বলেননি। এরপর পুলিশ দিয়ে আমাকে বের করে দিয়েছেন তারা। এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। আমি হাইকোর্টে যাব। আমি বলেছি আমার মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী