,

এসএসসির সূচি চূড়ান্ত হয়নি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ১১ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে– এমন একটি রুটিন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময়সূচি শিক্ষা বোর্ড ঘোষিত নয়। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছি ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও‌ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি ছড়িয়ে পড়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সকল বোর্ডের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে।

এর আগে আজ সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া রুটিনটি ছড়িয়ে পড়ে। অনেকে ওই রুটিনের ছবি শেয়ার করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিন বা নোটিশ দেখা যায়নি।

ছড়িয়ে পড়া ওই রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এ পরীক্ষা।

 

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী