,

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসেই দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও আরো কমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজকে রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীত জেঁকে বসার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী ১৫ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে। যার ফলে এ মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান নাজমুল হক।

এছাড়া, রাজধানীসহ সারা দেশে উত্তরের বাতাস বইছে, যেটা আপাতত অব্যাহত থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।

তিনি জানান, এখন আর গরম পড়ার কোনো সম্ভাবনা নেই। রোদ থাকলেও শীত শীত একটা ভাব থাকবে। তবে আপাতত সেরকম শীত না পড়লেও তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেই মত নাজমুল হকের।

আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ০৮-১২ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট