,

বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্যে খেলতে নেমে বিপদে নিউজিল্যান্ড

news-image

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাত্র ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। তবে ছোট এই লক্ষ্যে ব্যাট করতে নেমেও বিপদে পড়েছে দলটি। ৩৩ রানের মধ্যেই হারিয়েছে শুরুর ৩ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪৪ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। জয়ের জন্য এখনো দরকার ৯৩ রান। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

মিরপুরে চলমান এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৮ রানের লিড পায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৪ রানে অলআউট হওয়ায় তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রানের।

চতুর্থ দিনের সকালে ৭১ রানের রানের মাথায় মুমিনুলকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন এজাজ প্যাটেল। ৮২ রানের মাথায় ড্যারিয়েল মিচেলকে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। দলের সঙ্গে আর ৬ রান যোগ হতেই ফেরেন মাত্রই দলে ডাক পাওয়া শাহাদাত হোসেন দীপু। এরপর ৯৭ রানের মাথায় একই ওভারে মিরাজ ও সোহানকে ফেরান এজাজ। ১১২ রানের মাথায় নাইম ফেরেন স্যান্টনারের বলে।

অন্য প্রান্তে একের পর এক উইকেটের পতন দেখলেও নিজের প্রান্তে উইকেট আগলে পড়ে ছিলেন ওপেনার জাকির হাসান। ১২৮ রানের মাথায় এজাজের বল তেড়েফুঁড়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। তবে এরই মধ্যে নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি। ৮৬ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন জাকির। বাংলাদেশের লিড ১৩০ ছাড়ায় শেষের দুই ব্যাটার তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামের কল্যাণে। শেষ উইকেটে ১৬ রান যোগ করেন তারা। তবে এজাজের বলেই শরীফুল স্ট্যাম্পিং হলে ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করার কারিগর কিউই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। আগের দিনের ১ উইকেট ও আজকের ৫ উইকেট; ইনিংসে মোট ৬ উইকেট তুলে নিলেন তিনি। বাকি ৪ উইকেটের ৩টি মিচেল স্যান্টনারের, একটি টিম সাউদির।

এর আগে টেস্টের প্রথমদিনে কিউই স্পিনারদের তোপে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথমদিনেই জবাব দিতে নেমে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের তোপে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে কিউইরা। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

তৃতীয় দিনও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। দুপুর ১২টায় আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে এদিন খেলা শুরু করে নিউজিল্যান্ড। এদিন অন্য কোনো ব্যাটার থিতু হতে না পারলেও একপাশে থেকে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেন গ্লেন ফিলিপস। তার ৭২ বলে ৯টি চার ও ৪ ছক্কায় ৮৭ রানের ইনিংসেই ১৮০ রান তোলে কিউইরা। জবাব দিতে নেমে ওইদিন ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট