,

বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমিয়েছে চীন। চলতি মাসের ১১ তারিখ থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ভিসা ফি বলবৎ থাকবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভিসা ফি কমানোর বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। ছয় মাসের নিচে ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ফি (রেগুলার ডেলিভারি) ২ হাজার ৪০০ টাকা এবং ডাবল এন্ট্রি ৩ হাজার ৬০০ টাকা। এক্সপ্রেস ও আর্জেন্ট ভিসার ক্ষেত্রে চার্জ বেশি।

ছয় মাসের বেশি মাল্টিপল ভিসার (রেগুলার ডেলিভারি) জন্য ফি ৪ হাজার ৮০০ টাকা এবং ১২ থেকে ২৪ মাসের মাল্টিপল ভিসার ফি ৭ হাজার ২০০ টাকা।

ভিসা ফির নতুন এ নিয়ম আগামী ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট