,

‘মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক’

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক এবং সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মহাখালীতে বিস্ফোরণে দগ্ধ আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অনেকের শরীরের অন্যান্য অংশ কম পুড়লেও সবারই শ্বাসনালী পুড়ে গেছে। ফলে সবার অবস্থাই আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ,কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে আমির হোসাইন, মো. মাসুম, মো. সালাউদ্দিন এবং কামাল আবেদীনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। মো. খায়ের মিয়া ও জীবনসহ ২ জনকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে এবং বাকি ২ জনের জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসা চলছে।

উল্লেখ্য, বুধবার রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট