,

টুকু-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : ছয় বছর আগে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিদের দণ্ডবিধির ১৪৮ ও ৩৪ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দণ্ডবিধির ৪২৭ ও ৩৪ ধারায় একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে আসামিদের ২ বছর করে সাজা ভোগ করলে হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ভাসানী চাকলাদার, মো. মহসীন, মো. হানিফ হোসেন বাবু, মো. বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম মজনু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, তারিকুল ইসলাম জিকির, মো. বতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া, আ. সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহিদুল্লাহ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ জামাল চৌধুনী আদিত্য, মো. সেলিম, আহমেদ, হুমায়ূন কবির নাহিদ।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া ৪৪ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাস প্রাপ্ত আসামিদের মধ্যে আবুল হোসেন ওরফে লিলু ও শামসুর রহমান হুমায়ূন বিচার চলাকালীন মারা গেছেন।

জানা যায়, রাজধানীর শাহাজাহানপুর থানাধীন এলাকায় ২০১৭ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পরে তদন্ত শেষে ৬৪ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট