,

ভোটের আগ পর্যন্ত গরুর মাংসের কেজি ৬৫০ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত (৭ জানুয়ারি) প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হবে। প্রতি কেজিতে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় এবং ৫০ গ্রাম চর্বি থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা জেলায় এ দর কার্যকর করা হবে।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে খামারি ও মাংস ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোর্তোজা মন্টু এ তথ্য জানান।

বৈঠকে খামারীদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলী আজম রহমান শিবলী, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলমসহ ঢাকার বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গোলাম মোর্তোজা মন্টু বলেন, গরুর দাম ও অন্যান্য খরচ হিসাব করে মাংসের এ দর নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের পর দাম আবারও নির্ধারণ করা হবে। ওই সময় দাম কমবেশি হতে পারে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকায় এ দর বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন হবে।

ইমরান হোসেন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভায় মহাপরিচালক এএইচ সফিকুজ্জামান মাংস ব্যবসায় সংশ্লিষ্টদের বসে মাংসের দাম নির্ধারণ করতে বলেছিলেন। সে অনুযায়ী আজ দাম নির্ধারণ করা হয়েছে। সারাদেশে একই দর কার্যকর হবে সেটাই সবার প্রত্যাশা।

তিনি আরও বলেন, দাম নির্ধারণের ক্ষেত্রে খামারি, মাংস বিক্রেতা এবং ভোক্তাসহ সবার কথা বিবেচনা করেই এ দর নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট