,

হাতে কাজ নেই, বেকার হয়ে পড়েছেন দিঘী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে একটি বিজ্ঞাপনের মডেল হয়ে দারুণ সাড়া পান তিনি। খ্যাতিও পান আকাশচুম্বী। সেই ছোট্ট দিঘী এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

নায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৪টি সিনেমা মুক্তি পেয়েছে দিঘীর। তবে আশানুরূপ আলোচনা বা ব্যবসা কোনোটাই এ নায়িকার কপালে জোটেনি। সাম্প্রতিক সময়ে নতুন সিনেমার কাজ পেতে হিমসিম খাচ্ছেন বলে শোবিজে জোর গুঞ্জন।

তবে বর্তমান সময়ে কী করছেন দিঘী? ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বর্তমানে হাতে তেমন কোনো কাজ নেই। অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সময় পার করছি। বলা চলে এক ধরনের অলস সময় পার করছি।’

খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এ অভিনেত্রী। জানালেন, ছোটবেলা থেকেই শুটিং করে আসছি। এখন লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া কীভাবে সময় কাটবে- বুঝতে পারছি না। এ ছাড়া চলতি মাসে আরও কিছু কাজ করার কথা রয়েছে। অনেকগুলো স্টেজ শোতে অংশ নেওয়ারও কথা। সেগুলোও একের পর এক বন্ধ ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া অচিরেই নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার কথা। যদি এটাও পিছিয়ে যায় হরতাল-অবরোধের কারণে- তাহলে বলেন কী করব! সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কি না প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, মাঝখানে ‘জুয়া’ নামের ছবির কাজ করেছি। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। এ ছাড়াও হাতে আছে দুটি ওটিটির কাজ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান