,

মিরপুরের উইকেট নিয়ে যা বললেন স্যান্টনার

news-image

ক্রীড়া প্রতিবেদক : স্বাগতিকদের মাত্র ১৭২ রানে আটকে দিয়েও মিরপুর টেস্টের প্রথম দিনশেষে ব্যাকফুটে রয়েছে নিউজিল্যান্ড দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন মিচেল স্যান্টনার। মিরপুরের উইকেট নিয়ে নিজেদের চ্যালেঞ্জের কথা জানালেন। এরপরই বললেন তারাও নিজেদের ঘরের মাঠে সবুজ উইকেট বানিয়ে খেলে থাকেন।

স্যান্টনার বলেন, ‘হ্যাঁ, এখানে স্পিন ছিল। পৃথিবীর এই প্রান্তে এলে এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। এখানে স্পিন হয়, আর এটা ঠিক আছে। এ ধরনের উইকেটে এসে চ্যালেঞ্জ নেওয়া আমাদের জন্য ভালো। কারণ আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন আমরাও সবুজ উইকেট বানাই যেখানে বল সুইং করে।’

‘আর আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা ভালো। এ ধরনের কন্ডিশনে তাদের হারানো খুব কঠিন। প্রথম টেস্টেই তারা কীভাবে এই ধরনের উইকেট কাজ করে তার ব্লু প্রিন্ট দেখিয়েছে। ’—যোগ করেন স্যান্টনার।

স্যান্টনারের আশা এমন উইকেটেও বড় জুটি গড়তে পারা, ‘আমার মনে হয় যদি সঠিক জায়গায় লম্বা সময় ধরে বল করে যেতে পারে, তাহলে এ উইকেটে অনেক কিছু আছে। কিন্তু আমরা বাংলাদেশের মিডল অর্ডারদের দেখেছি, যদি আপনি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে হয়তো কিছু নিজের মতো করতে পারবেন। কিন্তু অবশ্যই নিউজিল্যান্ডে আমরা এমন উইকেট পাই না।’

‘আমাদের কাজ হবে যে-ই উইকেটে থাকে, শুধু জুটি গড়ার চেষ্টা করা। এটা হয়তো ১০০-১২০ রানের জুটি হবে না। কিন্তু ৫০ রানের জুটি আমাদের এগিয়ে নিতে পারে। এজন্য যতটুকু সম্ভব আমাদের লড়াই করার চেষ্টা করে যেতে হবে। এরপর যখন তারা একটা খারাপ বল করবে, সাধারণত যেটা করে না, তাহলে সেটাকে কাজে লাগাতে হবে। ’—আরও বলেন স্যান্টনার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান