রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অনেক প্লট-ফ্ল্যাটের মালিক ফেরদৌস, স্ত্রীর ১ কোটি ৮৫ লাখের গাড়ি

news-image

নিউজ ডেস্ক : চলচ্চিত্রের রুপালি পর্দা থেকে রাজনীতির মাঠে অভিনেতা ফেরদৌস আহমেদ। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। অনেকগুলো প্লট-ফ্ল্যাটের মালিক চিত্রনায়ক ফেরদৌস নিজে ২০ লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করলেও তাঁর স্ত্রী চড়েন ১ কোটি ৮৫ লাখ টাকার গাড়িতে।

মনোনয়নপত্রের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা তাঁর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

হলফনামায় ফেরদৌস উল্লেখ করেছেন, তিনি যে গাড়িতে চড়েন, সেটির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৩-২৪১১, যার দাম ২০ লাখ টাকা। আর তাঁর স্ত্রীর গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৭-৪১৬৫, যার দাম ১ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকা। ফেরদৌস থাকেন পুরোনো বনানী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ে। ভবনটির পাঁচ তলায় দুটি ফ্ল্যাটের মালিক তিনি। ফ্ল্যাট দুটির দাম ২ কোটি ৯০ লাখ টাকা। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে তাঁর আরেকটি ফ্ল্যাট রয়েছে (নম্বর ১০১)। তবে এটির কোনো দাম উল্লেখ করেননি তিনি। মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কোতোয়ালি থানা এলাকায় ৪ দশমিক ৬৫ শতাংশ জমির ওপর নির্মিত একটি তিন তলা বাড়ির ২০ শতাংশ ফ্লোরের মালিক ফেরদৌস। পূর্বাচলের ৭ নম্বর সেক্টরে ৩০১ নম্বর রোডে পাঁচ কাঠা আয়তনের একটি প্লটেরও মালিক তিনি। এ ছাড়া, পটুয়াখালীর কলাপাড়ায় তাঁর দুটি প্লট রয়েছে। একটির আয়তন ২৬ ও আরেকটির ৩৩ শতাংশ। রাজধানীর ধামালকোর্টে আছে কার পার্কিংসহ দুটি ফ্ল্যাট, যা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।

ব্যবসা থেকে ফেরদৌসের বছরে আয় প্রায় ৪৮ লাখ টাকা। সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় আড়াই লাখ টাকা। তাঁর স্ত্রীর বছরে আয় ৩৬ লাখ ২৬ হাজার টাকা। নিজের নগদ টাকা আছে ৩১ লাখ ও স্ত্রীর ৪৩ লাখ। নৌকার প্রার্থী ফেরদৌস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর। সংসদ নির্বাচনে প্রথম লড়ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের