,

শাহজাহান ওমরকে হৈহৈ করে আইনজীবীদের ধাওয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট ত্যাগ করেছেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান ও ঝালকাটি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান, রাজাকার বলে দুয়োধ্বনি দেন।

শাহজাহান ওমর বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে যান। এ সময় তিনি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন বলে শোনা যায়। তবে অপেক্ষা করেও প্রধান বিচারপতির সাক্ষাৎ পাননি তিনি।

শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। এরপর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ঘটনার বর্ণনা দিয়ে সমকালকে বলেন, সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিচতলায় ১২৬ নম্বর রুম থেকে শাহজাহান ওমর তার জুনিয়র তাজুলকে দিয়ে আমাকে চেম্বারে ডেকে পাঠান। আমি তখন আমার ১৩১ নম্বর চেম্বারে অবস্থান করছিলাম। এ সময় আমি তার জুনিয়রকে জানিয়ে দেই যে, মোনাফেক, বেইমান, মীর জাফরের সঙ্গে দেখা করব না।

তিনি আরও বলেন, চেম্বারে না যাওয়ায় শাহজাহান ওমর লোকজন ও পুলিশ নিয়ে আমার চেম্বারে আসেন। এসেই আমার সঙ্গে উচ্চবাচ্য করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। আমি কেন তাকে মোনাফেক-মীর জাফর বলেছি জানতে চান। এ সময় সাধারণ আইনজীবীরা তাকে হৈ-হৈ করে ধাওয়া করেন। পরে তিনি সুপ্রিম কোর্ট বারের চেম্বার থেকে বেরিয়ে কফি শপের সামনে যান। তখন সাধারণ আইনজীবীরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা শাহজাহান ওমরের কাছে জানতে চান প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আসামি হয়েও তিনি কীভাবে পুলিশ প্রটোকলে সুপ্রিম কোর্টে এসেছেন। এক পর্যায়ে শাহজান ওমর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করে চলে যান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট