রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোষা বিড়ালের কামড়ে বাবা-ছেলের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আদরের পোষা বিড়ালের কামড়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। পোষা বিড়াল ভেবে কেউ কামড়কে গুরুত্ব সহকারে নেয়নি। শেষ পর্যন্ত সেই অবহেলাই মৃত্যু ডেকে আনে দুজনের। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মৃত ব্যক্তি আকবরপুরের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। তার ছেলের বয়স ২৪ বছর। অনেকদিন ধরে বাড়িতে বিড়াল পালেন তারা। হঠাৎই তার আচরণে বদল দেখা যায়। একদিন বিড়ালটি দুজনকে কামড় দেয় ও আঁচড় দেয়। তার এক সপ্তাহের মধ্যেই মৃত্যু হয়েছে দুজনের।

জানা গেছে, ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে রেবিস ভাইরাসের সংক্রমণে, যাকে জলাতঙ্ক বলা হয়। কিন্তু কীভাবে এই ভাইরাসে সংক্রমিত হলেন ওই দুজন, সে বিষয়ে খোজ চালাচ্ছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। তখনই জানা যায়, বিড়ালটিকে কিছু দিন আগে একটি কুকুরে কামড়েছিল। তার পর থেকেই তার আচরণ বদলে যায়।

কর্মকর্তারা বলছেন, বিড়ালটির শরীরে রেবিস ভাইরাস প্রবেশ করে তখনই। এর পর বিড়ালটি তার মনিবদের কামড়ালে তারাও আক্রান্ত হয়ে পড়েন। পোষা বিড়াল বলে চিকিৎসকের কাছে যাননি তারা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের