রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ হাইকারের মৃত্যু

news-image

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে মাউন্ট মারাপি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে অন্তত ১১ হাইকারের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একজন উদ্ধারকর্মী বলেছেন, ‘আগ্নেয়গিরি থেকে অন্তত তিনজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে তবে এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।’ তবে আরেকজন কর্মকর্তা জানান, নিখোঁজ হাইকারের সংখ্যা ২২।

গার্ডিয়ান বলছে, আজ সোমবার তিনজনকে উদ্ধার করা হয়েছে তবে ছোট আগ্নেয়গিরির কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। অগ্ন্যুৎপাতের সময় অঞ্চলটিতে অন্তত ৭৫ জন হাইকার ছিলেন। এদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি। গত রবিবার থেকে সুমাত্রা দ্বীপের দুই হাজার ৮৯১ মিটার চূড়ার মাউন্ট মারাপি থেকে তিন হাজার মিটার ব্যাপ্তি নিয়ে আকাশে ছাই উদগীড়নের মাধ্যমে এই আগ্নেয়গিরির থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

দেশটির তল্লাশি ও উদ্ধার অভিযানের মুখপাত্র জদি হরিয়ান বলেছেন, নিরাপত্তা সতর্কতার কারণে সাময়িকভাবে তা বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া এখন অনেক বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল