রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আব্দুল্লাহ মিয়া (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতা।

রোববার (৩ ডিসেম্বর) উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ মিয়া সুন্দাউরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রোববার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি থামাতে ঘটনাস্থলে যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মিয়া। এ সময় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) হিল্লোল রায় জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের