,

গোলের খাতা খুললেন এনজো, জয় চেলসির

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে তার সমান ওজনে অর্থ খরচ করে কিনেছে চেলসি। ১২১ মিলিয়ন ইউরোর এই ফুটবলার গত শীতকালীন মৌসুমে ব্লুজদের জার্সি পরলেও গোল করতে পারেননি। চলতি মৌসুমেও লিগে গোল খরায় ছিলেন। অবশেষে প্রিমিয়ার লিগে নিজের ৩১তম ম্যাচে গোলের খাতা খুলেছেন তিনি।

শুধু খাতা গোলেননি ব্রাইটন এন্ড হোব আলবিয়নের বিপক্ষে জোড়া গোল করেছেন বেনফিকা থেকে চেলসি যোগ দেওয়া এনজো। তার ডাবলে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ৩-২ গোলে জিতেছে চেলসি। লিগ টেবিলে সেরা দশে ঢুকেছে।

রোববার ম্যাচের ১৭তম মিনিটে গোল করেন এনজো ফার্নান্দেজ। দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি। চার মিনিট পরে চিলউইল গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। প্রথমার্ধের ৪৩ মিনিটে এক গোল শোধ করে ব্রাইটন।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এনজো ফার্নান্দেজ। তার পেনাল্টি থেকে করা গোলে বড় জয়ের পথে উঠে যায় চেলসি। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে ব্রাইটনের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো গোল করে দলের হারের ব্যবধান ছোট করেন। হারের পরও ব্রাইটন পয়েন্ট টেবিলে আটে আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট