,

‘পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত’

news-image

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচারণা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন মহাপরিচালক ও বিকল্প মুখপাত্র রফিকুল আলম।

রোববার মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট-১ এবং প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় নির্বাচন করছেন। আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী-এমপিরা প্রার্থী হওয়ার পর সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচাররণা চালাতে পারবেন না।

এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্বাচন কেন্দ্রিক আগাম প্রচারণার যেসব সংবাদ পাঠানো হচ্ছে, তা মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে দিচ্ছে, নাকি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা রয়েছে- এমন প্রশ্নের উত্তরে রফিকুল আলম বলেন, তথ্য দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।

এ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো অনুমোদন নেওয়া হয়েছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, যেটি সবার জন্য উন্মুক্ত, তা দিতে ইসির অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কি-না, বিষয়টি নিশ্চিত না।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্বাচন কেন্দ্রিক আগাম প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি-না, জানতে চাইলে তিনি জানান, নির্বাচন কেন্দ্রিক আগাম প্রচারণার কিছু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে কি-না, বিষয়টি তার জানা নেই।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে নির্বাচন সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ইসির জনসংযোগের কাজ করছে কি-না, এই প্রশ্নের জবাবে বিকল্প মুখপাত্র বলেন, ‘আমি বিশ্বাস করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তথ্য শেয়ার করার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে, আমাদের একটা বড় অডিয়েন্স আছে তাদের দ্রুত রিচ আউট করা। এর বাইরে কিছু নয়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট