,

আপনার কপালে খারাপ আছে : মাহি

news-image

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে মাহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান, এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র অবৈধ করা হয়েছে।

মনোনয়ন অবৈধ হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহিয়া মাহি বলেন, প্রতিপক্ষরা চাইবেন যেন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশগ্রহণ না করে। আমার যতো সমর্থক আছেন সবাইকে সাইন নিতে বলেছিলাম। তারা একদিনে সাড়ে পাঁচ হাজার সাইন নিয়েছে। এটা কম কথা নয়।

মাহি আরও বলেন, ‘অন ক্যামেরায় আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। যতক্ষণ পর্যন্ত লড়াই করার সুযোগ আছে আমি করে যাব। আমার বিশ্বাস আপিল বিভাগ এ বিষয় বিবেচনায় রাখবে এবং ফাইনালি আমি নির্বাচনে অংশ করব।’

এদিকে মনোনয়ন বাতিলের খবর শনিবার রাতেই টের পেয়েছিলেন এই নায়িকা। সে কারণে কারো নাম উল্লেখ না করেই তিনি এক ফেসবুক পোস্টে বলেন, যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তার পর তিনি লেখেন যুদ্ধ ঘোষণা হবে কালকে (আজ)।

এমন স্ট্যাটাসের পরেই মাহি আজ বললেন, যতক্ষন লড়াইয়ের সুযোগ আছে ততক্ষন তিনি লড়াই করে যাবেন। যদিও কাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে নৌকার টিকেট নিয়ে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মাহিয়া মাহি, কিন্তু দল থেকে তিনি মনোনয়ন পাননি। ফলে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট