রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে সম্পত্তি ভাগ করতেছেন বচ্চন পরিবার

news-image

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের স্থাবর সম্পত্তির ভাগাভাগি নিয়ে গত কয়েকদিন ধরে চলছে জল্পনা। সম্প্রতি জানা গেছে অমিতাভ বচ্চনের ২৮০০ রুপির সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে ৪৫ বছর বয়সী শ্বেতা বচ্চন ও ৪৩ বছর বয়সী অভিষেক বচ্চনের মাঝে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে ২ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তির ভাগ কীভাবে হবে, তা জানালেন অমিতাভ বচ্চন।

অমিতাভ জানান, তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ের মধ্যে কোনো তফাত করেননি। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।

গত সপ্তাহেই জানা গেছে, অমিতাভ বচ্চন তার জুহুর বাড়ি ‘প্রতীক্ষা’ মেয়েকে উপহার দিয়েছেন। এই বাড়ির আনুমানিক বাজারদর ৫০ কোটি ৬৩ লক্ষ রুপি।

মুম্বাইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের পাঁচটি বাংলো রয়েছে। প্রতীক্ষা, জনক, জলসা, বৎসা এবং জলসার পেছনে থাকা আরেকটি বাংলো।

অমিতাভের সম্পত্তি ছাড়া এই মুহূর্তে অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২৮০ কোটি। এর সাথে যদি বাবার অংশ যোগ হয় তাহলে মোট সম্পত্তির পরিমাণ হবে ১৮৬০ কোটি রুপি। অর্থাৎ বাবার সম্পত্তির ভাগ পেলে অভিষেকের সম্পত্তি বেড়ে যাবে প্রায় ৫৬৪ শতাংশ।

শ্বেতা বচ্চন ১১০ কোটি রুপির মালিক। ১৬০০ কোটি রুপি পেলে তার সম্পত্তি বেড়ে হবে ১৬৯০ কোটি রুপি। অর্থাৎ মোট সম্পত্তি বাড়বে ১৪৩৬ শতাংশ। সঙ্গে আছে ‘প্রতীক্ষা’ বাংলো।

অন্যদিকে কারও সম্পত্তি না পেয়েই এই মুহূর্তে প্রায় ৭৭৬ কোটি রুপির মালিক ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার চেয়ে অভিষেকের সম্পত্তি অনেক কম। তবে বাবার সম্পত্তির ভাগ পেলে সম্পত্তির দিক থেকে ঐশ্বরিয়ার চেয়ে এগিয়ে থাকবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের