,

৭ বছর পর ভুটানের ওপরে বাংলাদেশ

news-image

বিশেষ সংবাদদাতা : ২০১৬ সালে বাংলাদেশের ফুটবল তছনছ করে দিয়েছিল ভুটান। থিম্পুতে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছিল ভুটানের কাছে।

আন্তর্জাতিক ফুটবলে সেটাই ছিল ভুটানের কাছে বাংলাদেশের প্রথম হার। যে হারে বাংলাদেশ দেড় বছরের মতো ছিল আন্তর্জাতিক ফুটবলের বাইরে। বাংলাদেশের ফুটবলের কঙ্কাল বের হয়ে আসে ২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে ওই হারের পর।

ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ছিল ১৮৫ নম্বরে, ভুটান ১৮৯। অক্টোবরের র‌্যাংকিংয়ে বাংলাদেশ নেমে যায় ১৮৮ নম্বরে, ভুটান উঠে যায় ১৭৯ নম্বরে। এরপর থেকেই ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপর অবস্থান করে আসছিল ভুটান। দীর্ঘ ৭ বছর পর র‌্যাংকিংয়ে ভুটানের ওপরে উঠেছে বাংলাদেশ। ৩০ নভেম্বর ঘোষিত তালিকায় বাংলাদেশ আগের মতই ১৮৩। তবে ভুটান ১৮২ থেকে দুই ধাপ নেমে চলে গেছে ১৮৪ নম্বরে।

২০১৬ সালে বাংলাদেশকে হারিয়ে প্রথম ওপরে উঠেছিল তা নয়। এর আগেও কিছুদিন বাংলাদেশের ওপরে ছিল ভুটান। নিজেদের ইতিহাসে ভুটানের সর্বোচ্চ অবস্থান ছিল ২০১৫ সালের জুনে ১৫৯। ওই মাসে বাংলাদেশ ছিল ১৬৬।

নিজেদের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল ১৯৯৬ সালের এপ্রিলে ১১০ । আর সর্বনিন্ম ২০১৮ সালে ১৯৭ । ভুটান সর্বনিন্ম অবস্থানে ছিল ২০১৪ সালের নভেম্বরে ২০৯ নম্বরে।

৩০ নভেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলেও পয়েন্ট বেড়েছে। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৯১২.৬০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১৬.৭৫। ভুটানের পয়েন্ট আগের মতোই ৯১৩.০২।

ফিফা র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দুই নম্বরে রয়েছে ফ্রান্স। তবে তৃতীয় স্থান থেকে ২ ধাপ পিছিয়ে গেছে ব্রাজিল। তারা এখন অবস্থান করছে ৫ম স্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম। একধাপ পেছনে নেমেছে পর্তুগাল। ৬ থেকে তারা নেমে গেছে সাতে। ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট